আজ বসছে পদ্মা সেতুর ৩০ তম স্প্যান

পদ্মা সেতুর ৩০ তম স্প্যান বসানো হবে আজ। শুক্রবার মুন্সিগঞ্জের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩০তম স্প্যানটি ভাসমান ক্রেনে জাজিরা প্রান্তে নেয়া হয়। সেতুর জাজিরা প্রান্তে, ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর এটি বসানো হবে। এর ফলে পদ্মা সেতুর ৪ হাজার ৫০০ মিটার অংশ দৃশ্যমান হবে।

আজ শনিবার(৩০ মে) এটি বসানো হবে।

এখন পর্যন্ত জাজিরা আর মাওয়া প্রান্তে বিচ্ছিন্নভাবে বসানো হয়েছে ২৯ টি স্প্যান। সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে ২৫ ও ২৬ নম্বর পিলারে বসানো হবে ৩১ তম স্প্যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর