প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর ১৩ সদস্য। এই প্রথম র্যাব-৯ এর কোন সদস্য করোনা আক্রান্ত হলেন।
র্যাব-৯–এর পুলিশ সুপার সত্যজিৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও জানান, আমাদের ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের তেমন কোনো উপসর্গ নেই।
বার্তাবাজার/এমকে