ধামরাইয়ে ২৪ ঘন্টায় ৩৫ জন করোনা পজিটিভ!

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সংখ্যা ঢাকার ধামরাই উপজেলায় একশো’ পার হলো। এই উপজেলায় নতুন করে ৩৫ জন আক্রান্তের মাধ্যমে সর্বমোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০১ জন!

এব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, শনিবার (৩০ মে) প্রথম প্রহর ( রাত ১২.১৫ মিনিট) পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯৯৩ জনের। এদের ভিতরে এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ১০১ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন মোট ৩ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১০ জন এবং কেউ মারা যান নাই।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন। এরা হলেন- উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মোকাম তলা ও দীঘল গ্রাম, চৌহাট ইউনিয়নের দক্ষিণ পাড়া, হাজী পাড়া ও আতুলারচর এবং সূতিপাড়া ইউনিয়নের ছোট চন্দ্রাইল, মলয়ঘাট, চৌদালী পাড়া, বাথুলী ও কালামপুর এলাকার বাসিন্দা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর