করোনার মধ্যে ভারতে ভূমিকম্প

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে ভূমিকম্প হয়েছে। শুক্রবার রাতে দিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু এলাকা জুড়ে ৪ দশমকি ৬ মাত্রার এ ভূমিকম্প হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল মাটি থেকে ৩ দশমিক ৩ কিমি পর্যন্ত। দিল্লি থেকে সড়কপথে ৬৫ কিমি দূরে অবস্থিত রোহতক ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমকি ৬। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন।

ভূকম্পনের সময় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে বিভিন্ন এলাকার মানুষকে।

খবরে বলা হয়েছে, কম্পন পরবর্তী পর্যায়ে আতঙ্কের রেশ ট্রেন্ডিং হয়ে ওঠে সামাজিকমাধ্যমে। টুইটারে একজন লিখেছেন, কী বড় ভূমিকম্প! মীরা চোপড়া নামে একজন লিখেছেন, এক মাসে ৩ বার। ভূমিকম্পে কাঁপল দিল্লি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর