মহম্মদপুরে অসহায়দের মাঝে সংগীতা বিশ্বাসের খাদ্যসামগ্রী বিতরণ

মাগুরার মহম্মদপুর পলাশবাড়ীয়া ইউনিয়নে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে করোনা মহামারী দূরদিনে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করে মানবতার পরিচয় রাখলেন মধুপুর গ্রামের কৃতি সন্তান কেন্দ্রীয় সদস্য,স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) সদস্য সংগীতা বিশ্বাস।

তিনি দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে শুক্রবার সকালে রোনগর,বনগ্রাম, মধুপুর, ডাঙ্গাপাড়া,মন্ডলগাতী,মহিমানগর,যশোবন্তপুর, গ্রামের শতাধিক পরিবারের মাঝে দু দফা চাল,ডাল,আলু,লবন,খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন পলাশ বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও অবঃ প্রাপ্ত শিক্ষক ভবেশ চন্দ্র বিশ্বাস,প্রধান শিক্ষক বিকাশ,চন্দ্র পাল,সন্দীপন বিশ্বাস,অফিসার রুপালী ব্যাংক মাগুরা শাখা। এ বিষয়ে ডাঙ্গাপাড়া গ্রামের কূষক আঃ রশিদ জানান এই খাদ্য সামগ্রী পেয়ে কিছুটা অভাব দূর হবে এবং আমাদের মধুপুর গ্রামের মেয়ে সংগীতা বিশ্বাস এর জন্য দোয়া করি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর