মেহেরপুর কোট পাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ দুই মাদকসেবীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃতরা হলেন,মেহেরপুর শহরের কোটপাড়া মৃত অশোক সাহা’র ছেলে অপু সাহা(২৮) ও স্টেডিয়াম পাড়ার বাবর আলীর ছেলে মোঃশাহীন(২৩)।
তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে)বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে এস আই মোহাম্মদ মেজবাউর রহমান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের পৃথক পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ এই দু’জনকে আটক করে জেলা ডিবি পুলিশ।
অপরদিকে, একই দিনে পৃথক একটি অভিযানে গাংনী উপজেলার করমদী এলাকা থেকে এস আই অজয় কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ৮ বোতল ফেন্সিডিলসহ করমদী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ আরিফুল ইসলাম তাকে আটক করে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী জানান গাংনী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএ/বার্তাবাজার