চার জ্বিনের বাদশাহকে গ্রেফতার করল পুলিশ

কথিত চার জ্বিনের বাদশাহকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। শুক্রবার (২৯ মে) পার্শবর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, টাকা ও বিভিন্ন তথ্যপ্রমাণের কাগজপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, রিয়াদ হোসেন রকি, সিদ্দিকুল ইসলাম, আজহার আলী শেখ ও রফিকুল ইসলাম।

দুপুরে রংপুর নগর পুলিশের উপ-কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান মাহিগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত মোবাইলফোন ও অন্যান্য প্রমাণপত্রসহ গ্রেফতা চার প্রতারককে হাজির করেন।

গত ২৭ মে শরিফুল ইসলাম নামে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী হোচরবালা গ্রামের এক প্রতারিত ব্যাক্তির দায়ের করা মামলার প্রেক্ষিতে এই অভিযান চালায় পুলিশ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর