ফেনীতে নতুন ৪৮ করোনা রোগী শনাক্ত!

ফেনীতে রেকর্ড আক্রান্তের সংখ্যা একদিনে ৪৮। প্রথম ধাপে দুপুরে ঘোষিত ফলাফলে ৪৩জন ও পরবর্তীতে রাতে ঘোষিত ফলাফলে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেন ফেনী জেলা সিভিল সার্জন।

এটি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন সময়ে ফেনীতে একদিনে শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সর্বোচ্চ সংখ্য। ইতিমধ্যে ফেনীর মানুষ মানুষের মাঝে এক ধরনের দুশ্চিন্তা বিরাজ করছে ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যপক ভাবে বেড়ে যাওয়াতে।

ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আজ ফেনীতে আক্রান্তদের মধ্যে ১৮ জন ফেনী সদরে, ১জন ফুলগাজীতে, দাগনভূইয়া ১৮ জন, সোনাগাজী ৯জন,পরশুরাম ১জন,ছাগলনাইয়া ১ জন।

এ পর্যন্ত ১ হাজার ৩শ’ ৯৮ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে মঙ্গলবার ১ হাজার ৩শ’ ৫৫জনের প্রতিবেদন আসে।

জেলায় আজকের সর্বোচ্চ আক্রান্ত রোগীর সংখ্যা মিলিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭জনে। ফেনী জেলার মানুষ বলেছেন, জেলা ভিত্তিক সংখ্যার দিক থেকে আমাদের ফেনী জেলায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা তেমন একটা দূশ্চিন্তার কারন ছিলনা। কিন্তু গত ২ সপ্তাহে প্রতিদিন ব্যপক ভাবে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যেটি আজ সর্বোচ্চ শনাক্তকৃত সংখ্যা। এ বিষয়টি ঘোটা ফেনী জেলার মানুষকে ভাবিয়ে তুলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর