চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়িতে থাকা ১৭ জন পুলিশ সদস্যের মাঝে ১০ জনই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) পর্যন্ত পাওয়া করোনা টেস্ট রিপোর্টে মোট ১০ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাদের মাঝে এক এএসআই’র অবস্থা ক্রমশ অবনতির দিকে যাছে। তার উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাঠানো হয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে মোট ১৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। একজন সহকারী উপ-পরিদর্শকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে