গাংনীতে নতুন ৪ করোনা রোগী শনাক্ত

মেহেরপুরের গাংনীতে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে ৩জন পুরুষ ও ১জন নারী রয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকতা ডা: রিয়াজুল আলম বার্তা বাজার কে জানান,সাহারবাটি গ্রামের ২ জন, গোপালনগরের এবং হিজলবাড়িয়া গ্রামের ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছে। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিরা সহ তাদের বাড়ির পার্শ্ববর্তী ১০ টি বাড়ি লকডাউন করা হবে।

এছাড়া আক্রান্ত ব্যাক্তিদের তাদের নিজ বাড়ি থেকেই চিকিৎসাধীন থাকবেন। সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, গতকাল বৃহস্পতিবার ১৯ জনের নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয় সেখান থেকে করোনায় পজেটিভ বলে নিশ্চিত করেন। উল্লেখ্য:মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫জন সুস্থ্য ও ১জন মৃত্যু বরণ করেছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর