নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আ. লীগ নেতার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সাজেদা হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ওই আওয়ামী লীগ নেতার নাম গিয়াস উদ্দিন। তিনি ফতুল্লার কুতুবআইল এলাকার মৃত কালু ড্রাইভারের ছেলে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গিয়াস উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে সাজেদা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। রাতে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে ইউএনও আরও জানান, করোনাভাইরাসের পাশাপাশি গিয়াস উদ্দিন হার্ট এ্যটাকও করেছিলেন। এছাড়া আগে থেকেই গিয়াস উদ্দিন শ্বাসকষ্টে ভুগছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর