মহামারী করোনা পরিস্থিতির মাঝে আবারও বাবা হলেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মোহাম্মাদ আশরাফুল। শুক্রবার (২৯ মে) বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী অনিকা তাসলিমা অচি দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
আশরাফুল গণমাধ্যমকে জানান, তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। এর আগে গত ২৭ মে তার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোনোরকম সি-স্যাক্ট ছাড়াই ধৈর্য ধরে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তিনি স্যালুট জানাতেও ভুলেননি।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় আশরাফুল দম্পতির প্রথম কন্যা সন্তান আরিবা তাসনিম। ২০১৫ সালের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল।
বার্তাবাজার/এসজে