কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৮৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১০ টি কোভিড পজিটিভ।
আক্রান্ত ১০ জনের মধ্যে কুষ্টিয়া কুমারখালীর উপজেলার দরবেশপুর ও হাকিমপুরে মোট ২ জন, খোকসা উপজেলার বেতবাড়িয়া, জগলবা ও শোমসপুরে মোট ৩ জন, দৌলতপুর উপজেলার ইসলামপুর, খলিসাকুন্ডি ও আদাবাড়িয়ায় মোট ৪ জন, মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের ১ জন। আক্রান্ত ব্যক্তির ৮ জন পুরুষ ও ২ জন মহিলা।
এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৯, ভেড়ামারা ৬, মিরপুর ১০, কুষ্টিয়া সদর ৭, কুমারখালী ১১, খোকসা ৪।
কেএ/বার্তাবাজার