টাঙ্গাইল জেলায় নতুন করে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৪৬ জন। শুক্রবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা.মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, নতুন করে করোনা শনাক্ত হলো ১১ জন। তারা হলো জেলার দেলদুয়ার উপজেলার ফুলতলা গ্রামের ১ জন। মধুপুর উপজেলার ৩ জন। তারা হলেন উপজেলার হাসনই গ্রামের ১ জন,শ্রীরামবাড়ী গ্রামের ১ জন ও মহাদাস গ্রামের ১ জন। কালিহাতি উপজেলার ২ জন। তারা হলো উপজেলার ফুলতলা গ্রামের ১ জন ও সিংনা গ্রামের ১ জন।
ঘাটাইল উপজেলার ১ জন। তিনি হলেন ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল এসিস্ট্যান্ট। নাগরপুর উপজেলার চামটা মামুদনগর গ্রামের ১ জন। টাঙ্গাইল সদর উপজেলার ৩ জন। তারা হলেন উপজেলার দিগুলিয়া গ্রামের ১ জন, চরপাকুল্লাহ গ্রামের ১ জন ও পূর্ব আদালত পাড়া গাব গাছ মসজিদের দক্ষিণস্থানের ১ জন। নতুন ১১ জন সহ জেলায় করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে।
সিভিল সার্জন ডা.মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, জেলায় মোট হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ১০৫৫৫ জন। এদের মধ্য কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ৮৮৫১ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৭০৪ জন।
কেএ/বার্তাবাজার