শরণখোলায় আরো তিন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা হলেন, উপজেলার রাজাপুর গ্রামের হাফিজ হাওলাদারের স্ত্রী মুক্তা বেগম (২০) এবং একই গ্রামের শাহজাহান হাওলাদারে পুত্র জাহিদুল (১৯) ও কন্যা শাহিনুর বেগম (২৮)। এ নিয়ে শরণখোলা উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে সাত জনে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, শুক্রবার বিকালে আসা নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সনাক্ত হওয়া ওই তিনজন গত ২২ মে খুলনা থেকে বাড়িতে আসেন। করোনার উপসর্গ থাকায় স্থানীয় ইউপি সদস্য তাদের বাড়িতে লাল পতাকা তুলে দিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখেন।
এরপর স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে মঙ্গলবার তাদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার রিপোর্ট শুক্রবার দুপুরে তার কাছে এসে পৌঁছালে সাথে সাথে থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শেখ মফিুর রহমান ও পুলিশেল একটি টিম ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেন।
এছাড়া শনাক্ত হওয়া ব্যাক্তিরা যাদের সংস্পর্শে গেছেন তাদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
শরণখোলায় এর আগে আরো চারজন করোনায় আক্রান্ত হেয়েছেন।
তারা সবাই ঢাকা ও চট্ট্রগাম থেকে ভাইরাস বহন করে এলাকায় আসেন। এলাকাবাসী জানান, ঈদের আগে ও পরে অনেক ব্যাক্তি শরণখোলায় এসেছেন। তারা বাজার-বাজারে যত্রতত্র ঘুরে বেরিয়েছেন। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হলে আক্রান্তের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে তাদের ধারনা।
কেএ/বার্তাবাজার