মহামারী করনা ভাইরাসের কারণে দেশে নতুন করে গরীব হয়েছেন আরও প্রায় ২২ দশমিক ৯ শতাংশ মানুষ। করোনা মহামারী শুরু আগে থেকেই তারা দারিদ্রসীমার সামান্য উপরে ছিল।
এই ফলাফল উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার এন্ড পার্টিশন সেন্টার (পিপিআরসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের (বিআইজিডি) এক গবেষণায়।
গবেষণার ফলাফলে বলা হয়, গ্রামের চেয়ে শহরে নতুন করে গরিব হওয়ার প্রবণতা বেশি। শহরের ২৫ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী গরিব হয়েছে। গ্রামে এই হার ২১ দশমিক ৬ শতাংশ।
দেশে গত ৪ থেকে ১২ এপ্রিল ১২ হাজার পরিবারের ওপর গবেষণাটি করা হয়। এরমধ্যে গবেষণা প্রশ্নের উত্তর দেন ৫ হাজার ৪৭১ জন।
গবেষণা সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, করোনা পরিস্থিতির কারণে দারিদ্র্য বেড়েছে। মানুষ নতুন করে গরীব হচ্ছে। এটা বেশ উদ্বেগজনক। করোনা ভাইরাস পরিস্থিতি আমাদের টেকসই জীবন যাপনের উপর প্রভাব ফেলেছে।
বার্তাবাজার/এসজে