স্ত্রীর মাথার চুল কেটে ফেলার ঘটনায় স্বামী ও শাশুড়ী গ্রেফতার

নওগাঁর সাপাহারে স্বামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জেসমিন (৩৩) নামে এক গৃহবধুর উপর নির্যাতন চালিয়ে মাথার সমস্ত চুল কেটে দেওয়া ঘটনায় পলাতক তার স্বামী রফিকুল ইসলাম (৪০) ও শাশুড়ী রাজিয়া বিবি (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার ভোর ৫ টার দিকে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই এর নের্তৃত্বে এসআই মোঃ ইমরান হোসেন ও ফারুক মোঃ জাহাঙ্গীর সহ সঙ্গীয় রাতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার আলপাকা গ্রামে রফিকুল ইসলামের ভগ্নীপতি ও রাজিয়া বিবির মেয়ের বাড়ী হতে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার হাপানিয়া গ্রামের হোসেন আলীর ছেলে এবং রাজিয়া বিবি হোসেন আলীর স্ত্রী। তাদেরকে দুপুরেই নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হাই।

উল্লেখ্য, ২৩ মে উপজেলার হাপানিয়া গ্রামে এক ধর্ণাঢ্য ব্যাক্তিকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট কুৎসার রটানোর জন্য ওই গৃহবধুকে কুপ্রস্তাব দেন তার স্বামী রফিকুল ইসলাম। একজন নিরাপরাধীর ব্যাক্তির বিরুদ্ধে কুৎসার রটানোর মত যঘন্যতম স্বামীর দেয়া কুপ্রস্তাব প্রত্যক্ষান করে ওই গৃহবধু। যার কারনে তার উপর স্বামী কর্তৃক চালানো হয় পৈচাষিক নির্যাতন।

শারীরিক নির্যাতন সহ্য করেও স্বামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে ওই গৃহবধুর মাথার সমস্ত চুল কাচি দিয়ে কেটে ফেলে দেয় তার পাষন্ড স্বামী। স্বামী ও শাশুড়ির হুমকির প্রেক্ষিতে ঘটনাটি তিনদিন ধরে গোপন রাখে ওই গৃহবধু। গত সোমবার বিকেলে এলাকাবাসীর মাঝে ঘটনাটি জানাজানি হলে। এরপর থেকেই গৃহবধুর স্বামী ও শাশুড়ী পালাতক ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর