আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিহণ চালুর সিদ্ধান্তের বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) বিআইডব্লিউটিএর সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ত্মুল বাকবিতণ্ডা ও হইচই’র ঘটনা ঘটেছে। যা এক পর্যায়ে হাতাহাতিতেও রুপ নেয়।
ঘটনাটি ঘটেছে বিআইডব্লিউটিএর হেড অফিসে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত বৈঠকে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
গত বুধবার করনা সংক্রমণের মাঝেই আগামী ৩১ মে সব ধরণের অফিস আদালতে পুরোপুরি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। একইসাথে সীমিত পরিসরে বিভিন্ন শর্ত সাপেক্ষে সব ধরণের গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
এরপরই বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর সঙ্গে বৈঠকে বসেন লঞ্চ মালিকরা। মূলত এ পরিস্থিতিতে ভাড়া নির্ধারণ এবং স্বাস্থ্যবিধি পালন নিয়েই এ বৈঠক।
বার্তাবাজার/এসজে