পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ২২২ পদাতিক বিগেডের ২৯ বীর ব্যাটালিয়নের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে পৌর সদরের অনুভব প্রতিবন্ধী স্কুল ও উপজেলার বালাভীড় গ্রামে সাঁওতালদের ১’শ ৭৫ টি পরিবারের মাঝে লেফটেন্যান্ট এস.এম সাইফুর রহমানের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়। এসময় ব্যাটালিয়নের আরো সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের প্রতিরোধে সেনাবিহীনির ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দীনের নেতৃত্বে জেলায় ২৩ মার্চ থেকে দিনরাত টহল, সাধারণ মানুষকে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, সচেতনতা সহ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম এবং করোনা ভাইরাসের সংক্রামণ হ্রাসকরণে লকডাউন যেন সঠিক ভাবে কার্যকরী হয় সেজন্য উদ্যমী উনত্রিশের সকল সদস্য জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর