দর্শনায় লাল সবুজ উন্নয়ন সংঘ’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করেছে।

শুক্রবার (২৯ মে) বেলা ১২ টার দিকে দর্শনা মাইক্রোস্টান্ড্য এর সামনে খাবার বিতরণ করা হয়। এ সময় রাস্তায় থাকা ভ্যানচালক,গরীব অসহায় ও খেটে খাওয়া দিনমুজরদের মাঝে খাবার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল এছাড়া ও উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আশিক জামিল রুবেল, খুলনা বিভাগীয় প্রধান রাসেল চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক আবিদ হাসান রিফাত, দপ্তর সম্পাদক মোঃ রুবেল হোসেন, সিনিয়র সদস্য সাদমান সাদী সাকিব ও উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান সাহেদ প্রাণ প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর