সিরাজগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ধর্ষক পলাতক

সিরাজগঞ্জের কামারখন্দে নতুন জামা কিনে দেয়ার কথা বলে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে ভ্যালচালক জিল্লুর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে ওই উপজেলার কাটাখালী বাজারের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ভ্যানচালক জিল্লুর রহমান একই উপজেলার পুরান দোগাছী গ্রামের আকবর আলীর ছেলে। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার তরুণীর মা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই তরুণী বাড়ির সামনের সড়কে হাঁটাহাটি করছিল। ওই সময় ভ্যানচালক জিল্লুর রহমান তাকে নতুন জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে ভ্যানে করে কাটাখালী বাজারের পাশের ঘটক জুলমত আলীর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা জানা জানি হলে জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণীর মা।

এ প্রসঙ্গে কামারখন্দ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জিল্লুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর