টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার(এসএসিএমও) (কভিট১৯) করোনা ভাইরাসে আক্রান্ত ।বৃহস্পতিবার রাতে হাসপাতাল কতৃপক্ষ নিশ্চিত করেছে । আক্রন্ত ব্যক্তির নাম মোঃ আব্দুল হালিম(৩০) ।তিনি জরুরী বিভাগে কর্মরত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় গত পাঁচ দিন আগে ঢাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠনো হয় । পরে তার নমুনা পরীক্ষার পর পজেটিভ আসে ।এ যাবৎ কালে ঘাটাইল হাসাপতালে দুইজন আক্রান্ত হলো।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিককল্পনা কর্মকর্তা(পঃপঃ) মোঃ সাইফুর রহমান খান সত্যতা স্বীকার করে জানায় তাকে আমরা আইসোলেশনে রেখেছি যেহেতু তার কোন উপসর্গ শরীরে বিদ্যমান নয় পুষ্টিকর খাবার গ্রহন করতে বলা হয়েছে ।
বার্তা বাজার/সি.কে