সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ সংস্কার কাজে স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খোলপেটুয়া নদীর বেঁড়িবাঁধ সংস্কারে কাজ করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল থেকে স্বেচ্ছায় তারা এ বেঁড়িবাঁধ সংস্কার করেন। সংস্কার কাজ শেষে তারা উপকুলীয় এলাকার ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার (চিড়া ও গুড়) বিতরণ করেন।

বেঁড়িবাঁধ সংস্কার কাজে এ সময় নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক। এ সময় সেখানে বেঁড়িবাঁধ সংস্কারে অংশ নেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মীরা।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর