পাকুন্দিয়ায় এবার এক কিশোরের করোনা পজিটিভ, মোট- ১৬

পাকুন্দিয়ায় নতুন করে ১৩ বছর বয়সী এক কিশোরের দেহে করোনা পজিটিভ এসেছে।

আজ (২৯ মে) কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান পাকুন্দিয়ার ১ জনসহ জেলায় ১৭জন নতুন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুস সাত্তার ‘‘বার্তা বাজার’’ কে জানান, গত ২৩ মে ১০ জনের নমুনা নেয়া হয়োছিলো। আজ ১০ জনের মধ্যে একজনের পজেটিভ এসেছে। তার বাড়ি পৌর সদরে (১৩)।

এ উপজেলায় মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৬, এর মধ্যো ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ছবি: বার্তা বাজার

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর