ফরিদপুরের ভাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জুয়েল মাতুব্বর(৩২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মহসিন উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় নিয়ম মেনে প্রশাসনের পক্ষ থেকে তার লাশ দাফন করা হয়েছে।
এ দিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ২৪৫ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে ৫ জনের।
বার্তা বাজার/টি.সি