যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ২২ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৬৫৮ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২২৩ জনের।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ২১ হাজার ৭৫৩। ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৬১৬ জনের।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এদিকে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৬৮ হাজার ৪৬১ এবং মারা গেছে ১ লাখ ৩ হাজার ৩৩০।

তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৯৮ হাজার ৭২৫ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ৬৬ হাজার ৪০৬টি। এছাড়া ১৭ হাজার ২০২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর