যুক্তরাষ্ট্রে নতুন বেকারের সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রে নতুন বেকারের সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি। এপ্রিলে দেশটিতে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ, বিগত ৯০ বছরের মধ্যে যা সর্বোচ্চ।

অর্থনীতিবিদদের শঙ্কা, ৩০’র দশকে মহামন্দার পর প্রথমবার যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ২০ শতাংশ ছুঁতে পারে এ মাসেই।

মার্কিন শ্রমবিভাগ জানিয়েছে, গেল সপ্তাহেই দেশটিতে বেকারভাতার আবেদন করেছেন প্রায় ২১ লাখ মানুষ। বিধিনিষেধ শিথিল হলেও তিন মাসের লকডাউনে বিপর্যস্ত আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কর্মীছাঁটাই চলছে এখনও।

তবে খুচরা পণ্যের দোকান, রেস্তোরাঁ, জিম, পার্লার এমনকি কিছু গাড়িনির্মাতা প্রতিষ্ঠানে কাজ শুরু হওয়ায় ডেকে পাঠানো হচ্ছে পুরোনো কর্মীদের অনেককে। ফলে তালিকা হালনাগাদ হলে এ মাসে বেকারত্বের হার কিছুটা কমতে পারে বলেও আশাবাদী অনেকে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর