আজ শুক্রবার নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী ফেনীতে শনাক্ত হলো ৪৪জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। যেটা কিনা এখন পর্যন্ত একদিনে ফেনীতে সর্বোচ্চ সনাক্তকৃত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা । ফেনী জেলা সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন কর্তৃক নিশ্চিত তথ্যটি এটি। আক্রান্তদের মধ্যে দাগনভূইয়া ১৮ জন, ফেনী সদর ১৪ জন,সোনাগাজী ৯জন,পরশুরাম ১জন,ছাগলনাইয়া ১ জন,অন্য যায়গায় থেকে আগত ১জন।
ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পর্যন্ত ১ হাজার ২শ’ ৭১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে মঙ্গলবার ১ হাজার ১শ’ ৬৮জনের প্রতিবেদন আসে।
জেলায় আজকের সর্বোচ্চ আক্রান্ত রোগীর সংখ্যা মিলিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩জনে। এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, ছাগলনাইয়ায় ১৫ জন, দাগনভুঞার ১৯ জন, সোনাগাজীতে ২০জন, পরশুরামে ৮ জন, ফুলগাজীতে ৫ জন। বাকী ৫জন পাশ্ববর্তী চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা। এ পর্যন্ত ৩৭ জন সুস্থ হলেও মারা গেছেন ২ জন।
বার্তা বাজার/টি.সি