বিশ্বে করোনায় একদিনে মৃত্যু সাড়ে ৪ হাজারের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরোবিশ্ব। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার একদিনে সারাবিশ্বে নতুন করে এক লাখ ১৫ হাজার ৪৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৮৫ জনের।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬২ হাজার ১০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৪ হাজার ৬৭৩ জন। অপরদিকে ২৫ লাখ ৭৯ হাজার ৬২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন।

আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ তিন হাজার ৩৩০ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৭২৫ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৮১২ জন, মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৬৪ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর