মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে বর্তমানে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন দেশের জনপ্রিয় বাউল কবি সালাম সরকার। দুর্ঘটনায় তাঁর উরুর হাড় ভেঙে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় এই গুণী বাউলকে দেখতে গেলে তিনি দ্রুত সুস্থতার জন্য তাঁর সকল শিষ্য, ভক্তবৃন্দ ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ২৪ মে রোববার বিকালে কেন্দুয়া থেকে নেত্রকোনা যাওয়ার পথে ফচিকা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
বার্তাবাজার/এমকে