প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী শনিবার। মৃত্যুবার্ষিকী পালনের জন্য যেসব কর্মসূচি নেয়া হয়েছে সে বিষয়ে অবগত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চিঠিটি দেয়া হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শাইরুল কবির খান বলেন, শনিবার (৩০ মে) প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে ওইদিন বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মানা হবে। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের স্বাক্ষর রয়েছে।
বার্তাবাজার/এমকে