ব্রাজিলে একদিনে ২৬ হাজারের বেশি করোনা আক্রান্ত

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৬ হাজার ৪১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন।

আক্রান্তের সংখ্যার পাশাপাশি লাতিন আমেরিকার দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। বৃহস্পতিবারসহ টানা তিনদিন দেশটিতে দৈনিক এক হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন ১ হাজার ১৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৫৪ জন। দেশটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৬০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর