কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৮ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৫৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৪৫ টি নেগেটিভ ও ৮ টি পজিটিভ।

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের ৩ জন, পেয়ারাতলা এলাকার ১ জন । ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম, নওদাপাড়া ও বারোদাগ গ্রামের বাঁকি ৪ জন । আক্রান্ত ব্যক্তির ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা । এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৪৭ জন করোনা রোগী সনাক্ত হল। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৫, ভেড়ামারা ৬, মিরপুর ৯, কুষ্টিয়া সদর ৮,কুমারখালী ৮, খোকসা ১।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর