গড়াই নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। শহরের ঘোড়াঘাট এলাকায় গড়াই নদীতে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোসল করতে নামে তিন যুবক। এর মধ্যে দুজন উঠে আসতে পারলেও একজন পানিতে তলিয়ে যায়। কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রি বিশ্ববিদ্যালয়ের ‌আইন বিভাগের শিক্ষক জহুরুলের ফেসবুক আইডি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

একটি ছবি দিয়ে সেখানে লেখা হয়েছে‘ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অকৃত্রিম বন্ধু, করোনা প্রতিরোধ টিমের স্বেচ্ছাসেবক করোনা যোদ্ধা বাংলা বিভাগের প্রভাষক এস এম হাসিবুর রশীদ তামিমের বন্ধু রাফসান কিছুক্ষণ আগে গড়াই নদীতে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। আমরা খুবই উদ্বিগ্ন। তাকে অতি দ্রুত উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। রাফসান হক খান পাবনা জেলার ঈশ্বরদী শাখার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর