সবকিছু খুলে দেয়া সরকারের ভুল সিদ্ধান্ত : ড. কামাল

৩১শে মে থেকে সরকারি অফিস ও গণপরিবহন খুলে দেয়ার সিদ্ধান্তকে সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, এতে করে করোনার সংক্রমণ আরো বাড়বে। এটা সঠিক সিদ্ধান্ত হয়নি।

দেশের স্বনামধন্য একটি জাতীয় দৈনিকের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, শুরুতে তো করোনা ভাইরাসকে কোনো গুরুত্বই দেয়া হয়নি। তখন বলা হয়েছে না না এটা কিছু না। তারপর লকডাউন দেয়া হলো। সেটাও ঠিকমতো হ্যান্ডেল করা হয়নি।

আর এখন যদি সবকিছু খুলে দেয়া হয় তাহলে তো অবস্থা আরো খারাপ হবে। আমাদের দেশে এখন যে হারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এ বাড়ার মধ্যে সব খুলে দেয়া তো ভুল হবে। সারা দেশে করোনা পরীক্ষাও সেভাবে হচ্ছে না। করোনা নির্ণয়ের পরীক্ষা যদি আরো করা যেত তাহলে আক্রান্তের হার আরো বেড়ে যেত।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর