পাকুন্দিয়ায় নতুন আরও ৩ জনের করোনা শনাক্ত

পাকুন্দিয়ায় আরও ৩ জনের করোনা পজেটিভ এসেছে। ২৮ মে রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ‌্য বিভাগ।

এ নিয়ে এই উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ‌্যা ১৫। নতুন এ তিনজনই পৌরসদরের বাসিন্দা।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসিবুস সাত্তার বার্তা বাজারকে জানান, গত ২২ মে পাঠানো ০৯ টি স্যাম্পলের মধ্যে ৩ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট পজেটিভ রোগীর সংখ্যা ১৫ জন। এর মধ‌্যে সুস্থ‌্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর