পিআইও পিটিয়ে বরখাস্ত হলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীনকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে টাঙ্গাইল জেলা প্রশাসনকে চিঠি দিয়ে এই বরখাস্তের কথা জানানো হয়।

সাময়িক বরখাস্তকৃত নাজমুল হুদা নবীনের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) একেএম মমিনুল হককে গত ২১ মে তার অফিস কক্ষে ঢুকে মারধর করার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে পিআইও মমিনুল নিজে বাদী হয়ে গত ২২ মে টাঙ্গাইল সদর থানায় নবীনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নবীন গা-ঢাকা দিয়েছেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম নবীনের সাসপেন্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার তাকে চিঠি দিয়ে বরখাস্তের কথা জানানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর