ইরানসহ মধপ্রাচ্যে যখন করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছিল তখন পারস্য উপসাগর পারের দেশ কাতারে সংক্রমণ ততটা দেখা যায়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে সেখানে আক্রান্ত আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে নতুন শনাক্ত প্রায় দুই হাজার।
দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৯৬৭ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল।
তবে আক্রান্ত প্রায় দুই হাজার হলেও দেশটিতে একই সময়ে করোনায় মৃতের সংখ্যা তুলনামূলক অনেক কম। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন তিন জন। এছাড়া আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে আরও ২ হাজার ১১৬ জন চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
কেএ/বার্তাবাজার