এক ক্যাম্পের ১৯ র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত

নীলফামারীতে র‌্যাবের ১৯ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নতুন আক্রান্ত হয়েছে ১০ জন। এ নিয়ে নীলফামারীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০৮ জনে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে র‌্যাবের ১০ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন নীলফামারীর সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ার র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। এর আগে একই ক্যাম্পের নয়জনের করোনা পজিটিভ আসে। তারা জেলা সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এ নিয়ে নীলফামারীতে র‌্যাবের ১৯ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

স্থানীয় সূত্র জানায়, নীলফামারী থেকে ৬৩ র‌্যাব সদস্যের নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে ১০ জনের করোনা শনাক্ত হওয়ার খবরটি জানানো হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর