এবার বার্তা বাজারের সংবাদকর্মী করোনায় আক্রান্ত

বাংলাদেশের অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল “বার্তা বাজার”র পটুয়াখালি জেলা প্রতিনিধির করোনায় আক্রান্ত হয়েছেন। সাধারণ জ্বর থাকার পর গত ২০ মে করোনা টেস্টের জন‌্য নমুনা প্রদান করেন তিনি। আজ ২৮ মে সেই টেস্টের রেজাল্টে করোনা পজেটিভ আসে।

করোনা পজেটিভ আসা সংবাদকর্মী জানান, ১৮ ও ১৯ মে হালকা জ্বর অনুভব করেন। সাধারণ টেবলেট খাওয়ার পর ভাল হয়ে যাই। কিন্তু মনের সন্দেহ দূর করতে ২০ মে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মাধ‌্যমে নমুনা জমা দেই এবং আজ ২৮ মে করোনা পজেটিভ আসে। এখন আমার শরীলে কোনো উপসর্গ নেই। আমি সম্পুন্ন সুস্থ আছি। আইসোলেশনে আছি।

উল্লেখ্য, গত ২১ মে পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় তার সংর্স্পশে আসা পটুয়াখালী জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পটুয়াখালী পৌর সভার কর্মকর্তা,কর্মচারী,কাউন্সিলর,পরিবারের সদস্য সহ শতাধিক ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়। এরই অংশ হিসেবে বার্তা বাজারের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী পৌর সভার মেয়রের তথ্য সহযোগী হিসেবে কর্মরত থাকা প্রতিনিধি এ ভাইরাসে আক্রান্ত হয়।

এ পর্যন্ত পটুয়াখালীতে মোট ৪৭ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর