বটবৃক্ষ
শামীম আল আহসান
বাবা,দুনিয়ার শ্রেষ্ঠ উপহার
খোদার পরের আসনে তুৃমি।
বটবৃক্ষের ছায়ার তলে
সব আগলে রেখেছো তুমি।
শত বিসর্জন দিয়েছো তুমি
রেখেছো বুকের পাশে।
হাটতে শিখিয়েছো হাতটি ধরে
পরম যত্ন করে।
নিরবে সয়ে যায় সকল কষ্ট
দেখিলে সোনালী রঙ্গিন হাসি।
হাজার স্বপ্ন লুকিয়ে রাখে
উচ্চ স্বপ্নটানে।
স্বপ্ন গুলো সত্যি হয়
বাবার কঠোর পরিশ্রমে।
ভোগে নয় ত্যাগেই সুখ
বাবা,এই নীতিতে চলে।
তার প্রতিদান এই কি দিচ্ছি?
বাবা তোমায় পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে!
বাবা,
তোমার অবদান ভুলার মতো নয়
উচ্চ সিঁড়ির পিছনে থাকো
বটবৃক্ষের ন্যায়।
কেএ/বার্তাবাজার