হাসপাতালের ক্যাশিয়ার ইয়াবাসহ গ্রেফতার

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার লুৎফুর কবির সোহাগকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। সোহাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নমুনা পরিবহন কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১১ টায় বেতাগী থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষ থেকে ইয়াবাসহ ক্যাশিয়ার লুৎফুর কবির সোহাগকে গ্রেফতার করেন।

বিশস্তসূত্রে জানা যায়, সোহাগ এর আগেও ২বার মাদকসহ গ্রেফতার হয়ে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত হয়েছিল।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: শাখাওয়াত হোসেন তপু জানান, গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে মামালা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর