মুন্সীগঞ্জের সিরাজদিখানে আজ (২৮মে) বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ নতুন করে ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৬ তারিখে পাঠানো নমুনায় এই ৬ জন আক্রান্ত হয়।
উপজেলায় এ নিয়ে মোট আক্রান্ত ৯৮ জন ও সুস্থ হয়ে বাড়ি চলে গেছে ৪৬ জন। আজ রাত ৮ টায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার জৈনসার এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ৪২ বছর বয়সী একজন সহকারী শিক্ষকসহ তাজপুর গ্রামের ৩৫, দানিয়াপাড়া গ্রামের ৫৮, ভ্রাম্যনখোলা গ্রামের ৫০, পল্লিবিদ্যুৎ কর্মকর্তা ৩৪ এবং কোলা এলাকার ৬৫ বছর বয়সের করোনা শনাক্ত হয়েছে। আক্রন্ত ৬ জনই পুরুষ। ৬ জনকে যার যার বাড়িতে হুম কোয়ারেনন্টিনে রাখা হয়েছে।
কেএ/বার্তাবাজার