নড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা ১ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে ঢাকা ফেরত মোজাম্মেল মুন্সী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মোজাম্মেল মুন্সী নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মহিউদ্দিন মুন্সীর ছেলে। মোজাম্মেল গত ২৪ মে করোনা উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় আইসোলেশনে তার মৃত্যু হয়। তার মৃত্যু পরবর্তী হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমদ খান বলেন, ‘গত ২৪ মে মোজাম্মেল মুন্সী জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘আমরা গতকাল করোনা পরীক্ষার জন্য সেই ব্যক্তির নমুনা সংগ্রহ করি। আজ তা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম রাজিব বলেন, মৃত্য ব্যক্তি গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর থেকে নড়িয়ায় তার গ্রামের বাড়িতে আসেন। এর চারদিন পর তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে যান।

তিনি আরও বলেন, এ ঘটনার পর তার পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে মৃতের দাফন করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর