গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৯ জনে

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৬১ জন। যার ফলে এখন জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৯ জনে।

বৃহস্পতিবার (২৮ মে) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত একদিনে আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও তার পরিবারের দুইজন সদস্য এবং বেশ কয়েকজন পোশাক কারখানার শ্রমিক রয়েছেন। তবে এ পর্যন্ত এই জেলায় মোট ৬০জন পোশাকশ্রমিক এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে জেলার কালিগঞ্জের বড়নগর এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । বুধবার রাতে রাতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে, তার চার ছেলে বিদেশে থাকায় আতঙ্কে কেউ লাশের কাছে যেতে চাচ্ছে না । কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কর্মকর্তা ছাদেকুর রহমান আকন্দ জানিয়েছেন, নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর