বনলতা, লালমনি ও চিত্রা এক্সপ্রেস চালু হচ্ছে ৩১ মে থেকে

সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের গণপরিবহন সীমিতভাবে খুলে দেয়ার অংশ হিসাবে আগামী ৩১ মে থেকে চালু হতে যাচ্ছে ঢাকাগামী বনলতা, লালমনি ও চিত্রা এক্সপ্রেস ট্রেন। দেশের পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে রেল মন্ত্রণালয়ের নির্দেশনায় আপাতত এই কার্যক্রম পূনরায় চালু করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮) এই তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

রেলও্যের এই কর্মকর্তা জানান, আগামী রোববার থেকে তিনটি ট্রেন চালানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা যাবে বিরতিহীন বনলতা এক্সপ্রেস। এছাড়া লালমনিরহাট থেকে ঢাকা যাবে লালমনি এক্সপ্রেস। আর খুলনা থেকে ঢাকা যাবে চিত্রা এক্সপ্রেস। এসব ট্রেন আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে এবং আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।

দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে সম্প্রতি রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন চালুর প্রস্তুতি শুরু হয়। যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অংকন করা হয় বৃত্ত। স্টেশনে প্রবেশ ও বাহির পথে বসানো হয় জীবানুনাশক চেম্বার। এরপরই সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত এলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর