কুমিল্লা জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এই জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮১ জনে।
বৃহসপতিবার (২৮ মে) বিকালে সাংবাদিকদেরকে এইসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
তিনি জানান, নতুন আক্রান্ত ৭০ জনের মাঝে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, আদর্শ সদরে ৬ জন। এছাড়াও বুড়িচংয়ে ২০ জন, লাকসামে ছয়জন, চান্দিনায় ১৭ জন, লালমাইয়ে দুইজন, মুরাদনগরে ১৫ জন ও হোমনায় দুইজন। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন মোট ১০০ জন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ১৫৪ জনের নমুনা পাঠানোর পর রিপোর্ট এসেছে ৭ হাজার ৪৩৫ জনের। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে মোট ৭৮১ জনের এবং মারা গেছেন মোট ২৩ জন।
বার্তাবাজার/এসজে