গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটে পরীক্ষার পর ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল।
এরপর পুণরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববদ্যিালয়ের (বিএসএমএমইউ) আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। সেখানেও তার রিপোর্ট পজিটিভ আসে।
২৬ মে বিএসএমএমইউতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সেম্পল সংগ্রহ করা হয়। আজ বৃহস্পতিবার (২৮ মে) বিএসএমএমইউ ওই রিপোর্ট দেয়। তাতেও তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এর আগে গত ২৪শে মে গণসাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে তাকে পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাতে তার দেহে করোনা সংক্রমণের পজিটিভ ফলাফল পাওয়া যায়।
বার্তা বাজার / ডি.এস