ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সুর্যোগ গ্রামের লুৎফর রহমান (৫০) নামে এক ব্যক্তি করোনায় (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। সে ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি ৩ ছেলে ১ মেয়ের জনক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. খালেদুর রহমান বলেন, লুৎফর রহমান ঢাকায় চাকরি করতো। ঈদের দিন রাতে সে বাড়িতে আসে। বাড়ি আসার আগে সে ঢাকাতে নমুনা পরীক্ষা করতে দিয়েছিল। বৃহস্পতিবার তার মৃত্যুর পর করোনা আক্রান্তের পজিটিভ রিপোর্ট বাড়িতে আসে। তার পরিবারের আরও চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘মৃত্যুর খবর পেয়ে সুর্যোগ গ্রামে ছুটে এসেছি। উপজেলা স্বেচ্ছাসেবক টিম নিয়ে লাশ দাফনের প্রস্তুতি চলছে। সুর্যোগ কবরস্থানে লাশ দাফন শেষে খোঁজ-খবর নিয়ে এলাকা লকডাউন করা হবে।’
কেএ/বার্তাবাজার