সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত আর এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হলে অনিক খান (২৭) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখরনগর ইউনিয়নে সিংগাডাক গ্রামে।

জানা যায়, সিংগার ডাক এলাকার সমির শেখের ছেলে শেখ নাবির নিজ বাড়ীতে হাঁস পালন করে। সেই হাঁস মাঝে মধ্যে চুরি হলে ভুক্তভোগীরা একই গ্রামের আবু সাইদের ছেলে অনিক খানকে সন্দেহ করে এবং মামলার বাদী শেখ নাবির অনিকের চাচার কাছে হাঁস চুরির বিচার চাইলে অনিক ক্ষিপ্ত হয়ে গত ২৪শে মে শেখ নাবিরের উপড় হামলা করে।

নাবির গুরুতর আহত হলে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। ২৬শে মে শেখ নাবির সিরাজদিখান থানায় অনিক খানকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করে মামলা করেন। সেই মামলা আজ অনিককে গ্রেপ্তার করেছে শেখরনগর ফারি পুলিশ ।

মামলার বাদী শেখ নাবির জানান, অনিক খান একাধিকবার চুরি করে আমার হাঁস খেয়ে ফেলেছে এ ঘটনায় আমি অনিকের চাচা রতন খানের কাছে বিচার দিলে সে আরো ক্ষিপ্ত হয়ে লোকবল নিয়ে আমার উপর হামলা করে। অনিক একজন মাদক ব্যবসায়ী তার নামে থানায় মাদক মামলা আছে ।

সিরাজদিখান থানার শেখরনগর ফাড়ির এস আই মো.আব্দুল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে মারামারি হয়েছে। এ ঘটনায় শেখ নাবির বাদী হয়ে মামলা করলে প্রধান আসামী গ্রেপ্তার হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর